ঢাকার যাত্রাবাড়ী এলাকায় এক মাদক বিরোধী অভিযানে ১৫ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।
শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৮:০৫ টায় যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ।
বার্তাবাজার/ই.এইচ.এম