বরগুনায় ইয়াবাসহ ২ নারী আটক

বরগুনার পাথরঘাটায় ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে কোস্টগার্ড। পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরিফ হোসেনের স্ত্রী মোসা. শিরিন বেগম (৩৫) ও একই এলাকায় মৃত হাতেম আলী মৃধার স্ত্রী মোসা. মোরশেদা বেগম (৫০)।

পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন কমান্ডার ফাহিম শাহরিয়ার বার্তা বাজার’কে জানান, খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ী দুই নারী ইয়াবার একটি চালান বিক্রয়ের জন্য যাচ্ছেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরঘাটা থানার নারী পুলিশের সহযোগিতায় ওই দুই নারীর দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৩৭১ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়

মোঃ মেহেদী হাসান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর