চরফ্যাসনে পালিয়ে যাওয়ার সময় দেশীয় অস্ত্রসহ ডাকাত আটক

চরফ্যাসনে অচেতন নাশক স্প্রে দিয়ে ডাকাতি করে করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে দেশীয় অস্ত্র সহ একজন ডাকাত আটক হয়েছে।

শুক্রবার রাত ২টায় চরফ্যাসন উপজেলার পৌরসভা ৩নং ওয়ার্ড কালাম মৌলভী বাড়িতে ডাকাতি করে ২ ডাকাত পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা একজন ডাকাতকে আটক করে চরফ্যাসন থানার সোপর্দ করে। পরে জরিত থাকার সন্দেহে মটর সাইকেল চালককেও ডাকাতির সহযোগী হিসেবে আটক করে পুলিশ।

আটককৃত ডাকাত আবু জাহের (৩৯) লালমোহন উপজেলা রমাগঞ্জ ২নং ওয়ার্ডের মুসলিমের ছেলে ও সহযোগী কামাল (২৮) একই এলাকার।

সুত্র জানায়, চরফ্যাসন উপজেলার পৌরসভা ৩নং ওয়ার্ড কালাম মৌলভী বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় এক ডাকাতকে দেশিও ধারালো অস্ত্রসহ স্থানীয়রা আটক করে। পরে চরফ্যাসন থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ডাকাতকে নিয়ে যায়। সাথে থাকা মটরসাইকেল ড্রাইভারকেও ডাকাতদের সহযোগী হিসেবে আটক করে চরফ্যাসন থানা পুলিশ।

ভূক্তভোগী টুটুল জানায়, শুক্রবার রাত ২টায় ডাকাত ঘরের দরজা ভেঙে তার পিতা আবুল কালাম মৌলভীকে অচেতন নাশক স্প্রে দিয়ে অচেতন করে ১ লাখ ১০ হাজার টাকা ও ঘরে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার ডাক চিৎকার করলে স্থানীয় কয়েকজন মিলে একজন ডাকাতকে আটক করা হয়। বাকি ১জন পালিয়ে যায়।

শনিবার চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন জানান, একজন ডাকাতকে চরফ্যাসন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। এছাড়াও ডাকাতের সাথে থাকা মটরসাইকেল ড্রাইভারকে সহযোগী হিসেবে আটক করা হয়। মামলার প্রস্তুতি চলছে।

আরিফ হোসেন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর