ফিল্ম ক্লাবের অনিয়ম নিয়ে বোমা ফাটালেন সাবেক নেতা মোঃ ইকবাল

ফিল্ম ক্লাবের অনিয়ম নিয়ে বোমা ফাঁটালেন সাবেক নেতা মোঃ ইকবাল

আজ ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফিল্ম ক্লাবের নির্বাচন। দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করে থাকেন।

এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক ওমর সানি ও অভিনেতা, পরিবেশক-প্রদর্শক আতিকুর রহমান লিটন।

ওমর সানির নেতৃত্বে প্যানেলে সদস্য হিসেবে নির্বাচন করছেন- মাহমুদুল হক পলাশ, নজরুল রাজ, সৈয়দ রাফিউদ্দিন সেলিম, ইঞ্জি. এম এ জাহান, শ্রী অজিত রায় নন্দী, মো. আবদুল্লাহ্ জেয়াদ, জাহিদ হোসেন, মোজাহারুল ইসলাম ওবায়েদ, এম এ কামাল, জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর।

আতিকুর রহমান লিটন প্যানেলের সদস্য হিসেবে নির্বাচন করছেন জসিম আহমেদ, অপূর্ব রায়, সরোয়ার আলী ভূঁইয়া দিপু, আসিকুর রহমান নাদিম, আজিজ আহমেদ পাপ্পু, শাহ মোঃ আলমগীর বাচ্চু, আনোয়ার হোসেন আনু, আকতার হোসেন, কবির হোসেন ও মোঃ মনিরুজ্জামান।

নির্বাচনের আগের ক্লাবের ফিল্ম ক্লাবের অনিয়ম নিয়ে বোমা ফাঁটালেন সাবেক নেতা মোঃ ইকবাল। শুক্রবার লিটনের প্যানেল পরিচিত অনুষ্ঠানে ফিল্ম ক্লাবের অনিয়মের এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন।

সাবেক নেতা মোঃ ইকবাল বলেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি ফিল্ম ক্লাবে এক বছরে প্রায় এক কোটি টাকা ফান্ডে জমা হয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে ফিল্ম ক্লাবের ৭০-৮০ লাখ টাকা উধাও। আমার প্রশ্ন সেই টাকা কোথায়? ফিল্ম ক্লাবের একজন সদস্য হিসেবে আমার সেটা জানার অধিকার আছে। অথচ আমি কিংবা আমরা সদস্যরা কিছুই জানি না। যখন ফিল্ম ক্লাবে কিছুই ছিল না তখন আমি লিটন ২২ লাখ টাকা এনে সফল ভাবে পিকনিক করেছি। বিভিন্ন কার্যক্রম করেছি। অথচ গত বছর পিকনিকের নামে যা তা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা কি ভিক্ষুক? গত বছর টোকাইয়ের মতো একটি প্যাকেট হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। এমনও হয়েছে কমিটির সদস্য পিকনিকে পারফর্মের জন্য টাকা নিয়েছে। আপনি নেতা হয়ে যদি পারফর্মের জন্য টাকা নেন তাহলে আপনার নেতা হওয়ার দরকার নেই। আমাকে এবারের নির্বাচন কমিশনে রাখা হয়েছিল তবে আমি সেখান থেকে পদত্যাগ করেছি এসব অনিয়মের কথা সাধারণ ভোটারদের জানানোর জন্য। এ সব অনিয়মের দাঁত ভাঙা জবাব সদস্যরাই দিতে পারবেন ভোটের মাধ্যমে। তাই ভোটারদের কাছে অনুরোধ থাকবে আপনারা সঠিক প্রার্থীকে ক্লাবের মঙ্গলের জন্য ভোট দিয়ে নির্বাচিত করুন।

এমন অভিযোগে ফিল্ম ক্লাবের বর্তমান সভাপতি অমিত হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা এর সত্যতা নেই। আজ দুইটায় নির্বাচন। এখন সাধারণ সভায় সব কিছু পেশ করতেছি। এক বছরে যা আয় ব্যয় সব সাধারণ সভায় হিসেব দেখানো হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর