চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। শনিবার ভোররাতে উপজেলার জয়কালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সদর উপজেলার জয়কালী বাজার এলাকায় ভোররাতে মোহাম্মদ মান্নান ও মোহাম্মদ দিদারের মুরগীর দোকান, পরিমলের সেলুন, শ্রী দূর্গা ভান্ডারের প্রসাধনী ও রাজামিয়ার কাঁচা তরকারীর দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা দুলাল মিত্র জানান, ‘খরর পেয়ে আমরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুণে ৬টি টিনসিটের দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।’ তিনি আরো জানান, এ আগুনে একটি সেলুন, দুটি প্রসাধনী দোকান, দুটি মুরগীর দোকান ও একটি কাঁচা তরকারির দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি ধরা হয়েছে এবং ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে’।
সুমন শাহ/বার্তাবাজার/পি