র‌্যাবের জালে আটক মাদক ব্যবসায়ী

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রশিদুল ইসলাম (৩৮) কে ৩৪০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর সদস্যরা।রশিদুল ইসলাম উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম বৈরাতী গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

র‌্যাব-১৩ রংপুর সূত্রে জানা যায়, শুক্রবার (৫ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার পরে উপজেলার তুষভান্ডার বাজারের যতীন এন্ড সন্স হোটেলের ভিতর থেকে ইয়াবা সহ রশিদুল ইসলাম কে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার মো. হালিউজ্জামান জানান,শুক্রবার সন্ধ্যা দিকে বিক্রেতা সেজে (র‌্যাব)-১৩ এর সদস্যরা রশিদুল ইসলামের কাছে ইয়াবা কিনতে যায়।এরপর চা খাওয়ার কথা বলে রশিদুল ইসলাম আশরাফ নামের একজন সহ তুষভান্ডার বাজারের যতীন এন্ড সন্স হোটেলে বসে।ওই সময় তাকে ঘিরে ফেলে তার শরীর তল্লাশি করে ৩৪০ পিস ইয়াবা সহ তাকে ও তার সাথে থাকা আশরাফ কে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর সদস্যরা।পরে রশিদুল ইসলামকে গ্রেফতার করে স্থানীয় থানায় জমা দেওয়া হয়েছে এবং অপরজনকে সন্দেহ করে আটক করা হলেও তার কাছে কিছু পাওয়া যায়নি বলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক কারবারি রশিদুল ইসলামের নামে থানায় র‌্যাব মামলা দায়ের করেছে।দুপুরে তাকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হবে।

প্রদীপ কুমার আচার্য্য/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর