গাদ্দাফির মতো মৃত্যু হতে পারে পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লিবিয়ার শাসক ক্যাপ্টেন মুয়াম্মার গাদ্দাফির মতো মৃত্যুর সম্মুখীন হতে পারেন বলে ধারণা করছেন ইতিহাসবিদ যুরি ফেলশটিনস্কি নামের এক বিশ্লেষক।

এই বিশ্লেষক মনে করেন, দেশটির বিরোধীদলীয় নেতা আলেক্সাই নাভালনিকে কারাদণ্ড দেওয়ায় কারণেই রাশিয়ায় এই বিক্ষোভ চলছে। আর এমন পরিস্থিতিতে লিবিয়ার নেতা গাদ্দাফির মতো পরিণতি হতে পারে পুতিনের।

ব্রিটিশ সংবাদমাধ্যম সান অনলাইনকে রুশ ইতিহাসবিদ যুরি ফেলশটিনস্কি জানান, এই আন্দোলনের মাধ্যমে পুতিন বুঝতে পেরেছে যে, সে যদি ক্ষমতা ছাড়ে তাহলে তার মৃত্যু হতে পারে। সে ইতোমধ্যে ২০ বছর ধরে রাশিয়ার ক্ষমতায় রয়েছে।

তিনি আরও বলেন, ৬৮ বছর বয়সী পুতিন চাইছে বর্বরতা চালিয়ে হলেও ক্ষমতায় থাকতে। সে জানে যে অত্যাচার ছাড়া তার আর ক্ষমতায় থাকার কোনো উপায় নেই।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর