আজ ফিল্ম ক্লাবের নির্বাচন; এফডিসিতে উৎসবের আমেজ

আজ ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফিল্ম ক্লাবের নির্বাচ নির্বাচন। সকাল থেকে উৎসবের আমেজ বিরাজ করছে চলচিত্র অঙ্গনে এফডিসিতে।

দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করে থাকেন। এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক ওমর সানি ও অভিনেতা, পরিবেশক-প্রদর্শক আতিকুর রহমান লিটন।

ওমর সানির নেতৃত্বে প্যানেলে সদস্য হিসেবে নির্বাচন করছেন- মাহমুদুল হক পলাশ, নজরুল রাজ, সৈয়দ রাফিউদ্দিন সেলিম, ইঞ্জি. এম এ জাহান, শ্রী অজিত রায় নন্দী, মো. আবদুল্লাহ্ জেয়াদ, জাহিদ হোসেন, মোজাহারুল ইসলাম ওবায়েদ, এম এ কামাল, জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর।

আতিকুর রহমান লিটন প্যানেলের সদস্য হিসেবে নির্বাচন করছেন জসিম আহমেদ, অপূর্ব রায়, সরোয়ার আলী ভূঁইয়া দিপু, আসিকুর রহমান নাদিম, আজিজ আহমেদ পাপ্পু, শাহ মোঃ আলমগীর বাচ্চু, আনোয়ার হোসেন আনু, আকতার হোসেন, কবির হোসেন ও মোঃ মনিরুজ্জামান

নির্বাচনের শেষ পর্যায়ে কথা হয় নজরুল রাজের সাথে তিনি বার্তা বাজারকে বলেন, ‘আমি বিজয়ী হলে ক্লাবের চলমান উন্নয়ন অব্যাহত রাখব। ক্লাবের গতিশীল উন্নয়নের ধারাকে যুগোপযোগী, কল্যাণমুখী করার প্রতিশ্রুতি দিচ্ছি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর