গাজীপুরে বহুতল মার্কেটে আগুন

গাজীপুরের কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে আগুনে ওই মার্কেটের চাইনিজ রেস্টুরেন্টসহ বিভিন্ন দোকান পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক আব্দুল হামিদ জানিয়েছেন, শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এক্সিলেন্ট সুপারশপ নামের একটি বহুতল ভবনের ৪র্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ওই ভবনের একটি চাইনিজ রেস্টুরেন্ট, দোকান ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর