কুড়িগ্রামে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শাফি আহমেদ (৩) নামের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার(৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

মৃত শাফি আহমেদ উপজেলার তেকানিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলামের ছেলে।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল চারটার দিকে বাড়িতে সাফি খেলছিল। হঠাৎ নিখোঁজ হয় সে । এরপর খোজাঁখুজি করে তাকে পাওয়া যাচ্ছিল না ।পরে সন্ধ্যায় রৌমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে শিশুটির পরিবার।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছির বিল্লাহ্ বার্তা বাজারকে বলেন,’ খবর পেয়ে পরিত্যক্ত বাড়ি থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।’

সুজন মোহন্ত/বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর