আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ
সরকারকে বিজয়ী করতে রাতদিন এক করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। পিছিয়ে নেই জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দও। প্রচারনায় অংশ নিচ্ছেন তারাও।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে রাত অবধি ত্রিশাল উপজেলা যুবলীগ ও কেন্দ্রীয় যুবলীগের একটি টিমের সমন্বয়ে একাধিক পথসভা, লিফলেট বিতরনসহ নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ সরকারকে বিজয়ী করতে ভোট ভিক্ষা ও প্রচারণা চালিয়েছে।
পরে ত্রিশাল বাসষ্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এক কর্মী সমাবেশে ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় টিমের সমন্বয়ক এনামুল হক খান।
এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক সামিউল আমিন, মির্জা নসিউল আল শুভ্র, সদস্য সৌরিং আরেং সেং, আজিজুর রহমান খান,শেখ রাসেল, নুসরাত জাহান শিমু, ময়মনসিংহ জেলা যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট আজাহারুল ইসলাম ,যুগ্ন-আহবায়ক রাহাত খান, শাহ শওকত উসমান লিটন, আখেরুল ইমাম সোহাগ, রফিকুল ইসলাম পিন্টু, ত্রিশাল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান নিউটন প্রমূখ।
মতিউর রহমান সেলিম/বার্তাবাজার/এসজে