কর্ণফুলীতে ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের নির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

যারা দলের সু-সময়ই না দু’সময়ে রাজপথে ছিলেন তারাই কোনো না কোনো সময়ে মূল্যয়ন হয়েছেন। তারই প্রমাণ আমাদের ভাইস চেয়ারম্যান দিদার। আমাদের অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির হাত ধরে এ উপজেলা এগিয়ে যাচ্ছে। শুক্রবার (০৫ ফেব্রুয়ারী) বিকালে চট্টগ্রামের কর্ণফুলীর ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম জেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন নব নির্বাচিত সভাপতিকে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রণি।

উপজেলার শিকলবাহা এলাকায় ইউনিয়নের ৪-৫নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দক্ষিণ জেলা যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাফর ইকবালের সভাপতিত্বে ও ছাত্রলীগের যুগ্ম আহবাযক এম. সাইফুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, ইঞ্জিনিয়ার হাসমত আলী, দক্ষিণ জেলা যুবলীগ নেতা তারেক হাসান জুয়েল, ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সাজিদ। সংবর্ধনায় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংর্বধিত অতিথি ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা চেয়ারম্যান এসোসিয়েশন নব নির্বাচিত সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী বক্তব্যে ভূমিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপজেলার নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর