প্রকাশ হল এসএসসি-এইচএসসির সংশোধিত পাঠ্যসূচী

করোনা মহামারীর কারণে সংক্ষিপ্ত করা এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংশোধিত সিলেবাস (পাঠ্যসূচী) প্রকাশ করা হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া গেছে নতুন এই সিলেবাসটি।

জানা যায়, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সিলেবাস চূড়ান্তের এই অনুমোদন দেওয়া হয়। যার ফলে শুক্রবার সেটি আনুষ্ঠনিকভাবে প্রকাশ করা হয় ওয়েবসাইটে।

ইতোমধ্যে এনসিটিবি পুনর্বিন্যস্ত এই সিলেবাস ঢাকা বোর্ডের আওতাভূক্ত স্কল শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট প্রধানকে পাঠিয়ে দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা গণমাধ্যমকে জানান, নতুন তৈরি করা সিলেবাসের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর