মাদারীপুর-৩ আসনের (কালকিনি-ডাসার ও মাদারীপুর একাংশ) সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মান আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গিয়েছেন। এখন তার সু-যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ে যাচ্ছেন। আজ আওয়ামীলীগ সরকারের কারনে শুধু মুক্তিযোদ্ধারাই নয় তাদের সন্তান ও পরিবাররাও পাচ্ছে সরকারি সুবিধা।
শুক্রুবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার নতুন অডিটিরিয়াম ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি দেখেছি শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে ৭ই মার্চের ভাষন। সেখানের ভাষন শুনেই আমি মুক্তিযোদ্ধাদের সাথে নাম লিখিয়ে যুদ্ধ করেছি।
অনুষ্ঠানে কালকিনি উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আওলাদ হোসেন মাস্টার প্রমুখ।
বার্তাবাজার/ই.এইচ.এম