পতেঙ্গায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি গুরুতর আহত

চট্টগ্রামের পতেঙ্গা থানার মুসলিমাবাদ এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেরিবাধ সংলগ্ন আউটার রিং রোডে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতের নাম পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন, ঘটনাস্থলে থাকা পতেঙ্গা থানার উপপরিদর্শক সেলিম মিয়া।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার অপারেশন অফিসার মনিরুল ইসলাম বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুসলিমাবাদ বেরিবাধ সংলগ্ন আউটার রিং রোডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।’

তাকে ইতোমধ্যে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর