বান্দরবান লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউপির লাইল্যারমার পাড়ায় ইয়াছমিন আক্তার (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃত গৃহবধূ ইয়াসমিন আক্তার (১৮) লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউপির ১নং ওয়ার্ড লাইল্যারমার পাড়ার বাসিন্দা মো. নুরুল হাকিমের স্ত্রী।
শুক্রবার (৫ জানুয়ারি’২১) সকাল ৯টার দিকে বাড়ির পাশ্ববর্তী মাহবুব নামের এক ব্যক্তির রাবার বাগানে তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও দিবাগত রাতের কোন এক সময় এই ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্চে।
এদিকে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পারিবারিক সূত্রে জানা যায়। স্থানীয়রা জানায় ইয়াছমিন আক্তার বৃহস্পতিবার রাতে তার স্বামীর সাথে অভিমান করে নিজ ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে পাড়াবাসীসহ সারারাত খোঁজাখুজির পরও রাতে তাকে পাওয়া যায়নি।
নিহত গৃহবধূর স্বজনরা বলেন, পূর্বেও তাদের স্বামী-স্ত্রীর মধ্যে অনেক ঝগড়াঝাটি হতো। প্রতিনিয়ত জ্বালাপোড়া করত শশুর বাড়ির লোকজন। আত্মহত্যা নয় খুন করা হয়েছে বলে দাবি করছেন গৃহবধূর মা।
ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন মজুমদার আশ্চর্য হয়ে বলেন, এটি আত্মহত্যা নয় মনে হচ্ছে ষড়যন্ত্রমূলক খুন। বাকি মেডিকেল রিপোর্ট আসা পর্যন্ত শিওর নয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় লামা থানার তদন্ত টিম এবং মৃত গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য জেলা সদরে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম