উপজেলার চৌরাস্থা আড়তে ১০ কেজি ৩শ গ্রাম ওজনের একটি ‘তল্লা আইড়’ মাছ এসেছে এমন খবরে তা দেখতে অনেকেই ভিড় জমায়। বিক্রি করার জন্য ডাকে ওঠে মাছটি।
এ সময় আফতাব উদ্দিন দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুছ ছাত্তার মাছটি ১৩শ টাকা কেজি দরে কিনে নেন। এতে বিক্রেতাকে দিতে হয়েছে প্রায় ১৩ হাজার টাকার ওপরে।
জানা গেছে, দশ বা বিশ বছর আগে যেসব মাছ পাওয়া যেতো সেগুলোর অনেকগুলোই আজ অতীত। দেশের প্রাকৃতিক জলাভূমিগুলো মারাত্মকভাবে দখল আর দূষণের শিকার। ফলে প্রকৃতিতে মাছের জীবনও বিপন্ন। এ অবস্থায় আজ শুক্রবার বেলা ১২টার দিকে চৌরাস্তা আড়তে হঠাৎ চোখে পড়ে বিশাল আকৃতির একটি মাছ। তাড়াইলের হাওর থেকে মাছটি ধরা পড়ার পর এই আড়তে আনা হয়।
খবর পেয়ে মাছটি দেখতে অনেক মানুষের ভিড় জমে আড়তে। পরে আব্দুছ ছাত্তার নামে ব্যক্তি মাছটি ১৩শ টাকা কেজি দরে কিনে নেয়।
নান্দাইল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফ হোসেন বলেন, ‘তল্লা আইড়’ নামে এই আইড় মাছটির বৈজ্ঞানিক নাম ঝঢ়বৎধঃধ ধড়ৎ। এটা স্বাধু পানির মাছ।
এই মাছগুলো এক সময় নদী-নালা, খাল-বিল, প্রাকৃতিক হাওর ও জলাভূমিসহ পুকুর-ডোবাতেও পাওয়া যেতো। এখন বিলুপ্তির পথে।
মজিবুর রহমান ফয়সাল/বার্তাবাজার/পি