বৃহস্পতিবার রাতে শরৎ টেলিফিল্ম এ মুক্তি পায় বাংলা কমেডি নাটক ‘ন্যাড়া বউ’। রুহুল আমিন পথিকের রচনায় নাটকটি চিত্রনাট্য ও পরিচালনাও শামীম জামান।
প্রধান সহকারী পরিচালক ছিলেন ওসমান অভি। চিত্রগ্রহণে ছিলেন কাওসার রাজিব খান।
নাটকে অভিনয় করেন, শামীম জামান, ফারজানা রিক্তা, দিলু মজুমদার, আমানুল হক হেলাল, আফরোজা আক্তার, হেদায়েত নান্নু, সাহানা আফরোজ স্বপ্না প্রমুখ।
নির্মাতা শামীম জামান বার্তা বাজারকে জানান, নাটকটি একটু আলাদা ভাবে করা হয়েছে। আশা করি দর্শকদের কাছে নাটকটি খুব ভালো লাগবে।
অভিনেত্রী ফারজানা রিক্তা বার্তা বাজারকে জানান, প্রথমে পরিচালক শামীম জামান ভাইকে এক প্রকার না করে দেয়। পরে যখন গল্পটি শুনি তখন ভালো লাগে আমার। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা বাড়বে।
বার্তাবাজার/পি