যুক্তরাষ্ট্রকে অভিবাসী প্রবেশে উদার হতে হবে: বাইডেন

যুক্তরাষ্ট্রে নতুন পররাষ্ট্রনীতি ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবেশে আরো উদার হতে হবে।

তিনি জানান, ট্রাম্পের সময় বন্ধ হওয়া ‘রিফিউজি অ্যাডমিশন প্রোগ্রাম’ আবার চালু হবে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) নতুন পররাষ্ট্রনীতি ঘোষণা করে বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে চান বলে তিনি জানান। পররাষ্ট্র নীতি নিয়ে দেয়া প্রথম ভাষণে বৈরিতা ভুলে চীনের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের কথা জানান বাইডেন।

বাইডেন বলেন, আবারো ফিরে আসবে আমেরিকা। ফিরবে আমেরিকার পররাষ্ট্রনীতি। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার পররাষ্ট্রনীতি নিয়ে উদাসীনতা এবং অপব্যবহারের সমালোচনা করে বিশ্বের সঙ্গে নতুন বরে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রতিশ্রুতি দেন জো বাইডেন।

জো বাইডেন অভিবাসীর ব্যাপারে আরো যোগ করে বলেন, অভিবাসী বিষয়ক কর্মসূচী আবারো চালু করতে আমি নির্বাহী আদেশ দিয়েছি কিন্তু এটা বাস্তবায়ন করা সময় সাপেক্ষ তবে প্রথম অর্থবছরে সোয়া লাখ শরণার্থীকে আশ্রয় দেয়ার আশ্বাস দেন তিনি।

বক্তব্যে বাইডেন, ইয়েমেনে স্বাভাবিক অবস্থায় ফেরাতে সৌদি জোটের সামরিক সহায়তা বন্ধ করার ঘোষণা দেন তিনি। তিনি বলেন, এই যুদ্ধের অবসান ঘটাতে হবে। প্রতিশ্রুতি দিয়ে বলেন, ইয়েমেনে হামলার সবধরণের সমর্থন থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম ও এর অখণ্ডতা রক্ষার্থেও আমাদের সমর্থন থাকবে।’

এসময় ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ফলে সৃষ্ট চীনের সঙ্গে বৈরিতা ভুলে নতুন সম্পর্ক স্থাপনের কথা জানান বাইডেন। এছাড়া রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সাই নাভালনির অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি তুলে বক্তব্য শেষ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর