দীর্ঘ প্রতিক্ষা শেষে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছালো কোভিড-১৯ এর ৫৯৬ ভায়াল ভ্যাকসিন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপর ২টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের কোভিড করোনা ভাইরাস নিয়ন্ত্রণ টিম থেকে এসব ভ্যাকসিন পৌছে দেয়া হয়।
প্রথম ধাপে ভায়াল করোনা ভ্যাকসিনে ৫ হাজার ৯শত ৬৯ ডোজ করোনা ভ্যাকসিন প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন- ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন, ইপিআই মো. সারোয়ার হোসেন প্রমুখ। আগামী ৭ ফেব্রুয়ারি এসব টিকা প্রদানের উদ্বোধন করা
হবে।
অনলাইন নিবন্ধনের মাধ্যমে নিবন্ধিত ব্যক্তিতে টিকা প্রদান করা হবে। এখনো যারা নিবন্ধন করেনি তাদের কে http://www.surokka.gov.bd/ ওয়েবসাইটে নিবন্ধন করার আহ্বান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস।
বার্তাবাজার/এসজে