ফের তালেবানের হামলায় রক্তাক্ত আফগানিস্তান। অন্তত ১৬ জন নিরাপত্তারক্ষী নিহত হয়েছে এ ঘটনায়। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে তালেবান বাহিনী আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের খান আবাদ এলাকায় একটি চেকপোষ্টে এই হামলা চালায়। যে হামলায় অন্তত ১৬ আফগানি সৈন্য নিহত হয়েছে।
জানা যায়, অত্যাধুনিক রাইফেল একে-৪৭ ও রকেট লঞ্চার নিয়ে অতর্কিত ভাবে য়াফগানি বাহিনীর ওপর আঘাত হানে তালেবানরা। অবস্থা বুঝে উঠার ১৬ জন সৈন্যের প্রাণহানী ঘটে। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে।
এই হামলার ফলে কাবুল ও তালেবানের মধ্যে শান্তি চুক্তি ভেস্তে যেতে পারে বলে ধারণা করা যাচ্ছে।
উল্লেখ্য থাকে যে, আফগানিস্তানে গৃহযুদ্ধের কারণে বিগত প্রায় কয়েক দশক থেকেই রক্তাক্ত দেশটি। পাহাড়ি দেশটিতে শান্তি ফেরাতে ২০১৯ সালে কাতারের রাজধানী দোহায় আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করে তালেবান।
বার্তাবাজার/ভি.এস