প্রথম ইনিংসে করা বাংলাদেশের ৪৩০ রানের টার্গেটে টেস্টের ৩য় দিনে ওয়েস্ট ইন্ডিজ চাপে পড়েছে। টেস্টের ২য় দিনে ২ উইকেটের বিনিময়ে নেয় ৭৫ রান। ২য় দিন শেষ করে। কিন্তু ৩য় দিনের শুরুতেই আক্রমণ করতে শুরু করে তাইজুল ইসলাম।
৩য় দিনে তাইজুলের আক্রমণে ব্রাথওয়েট ও বনারের জুটি বেশি এগুতে পারেনি। কিন্তু মেয়ার্স কল্যাণে খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলো ক্যারিবীয়রা। জীবন ফিরে পাওয়া এই মেয়ার্স খেলতে থাকেন একের পর এক দারুণ সব শট। ফ্রুতই এগোতে থাকে রানের চাকা। অধিনায়ক ব্রাথওয়েট ৪৯ রানে দিন শুরু করে স্বাচ্ছন্দে এগোতে থাকে। তাদের জুটিও মাত্র ৬৫ বলেই অর্ধশত করে।
তাদের জুটিকে ৫৫ রানের মাথায়ই থামিয়ে দেন নাঈম। অফ স্টাম্পের বেশ বাইরে পিচ করা বল দারুণ এক টার্ন নিয়ে সরাসরি আঘাত হানে স্ট্যাম্পে। ১২ চারে ১১১ বলে ৭৬ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক ব্র্যাথওয়েট। ১০ ওভার না যেতেই দলীয় সংগ্রহে মাত্র ২৪ রান যোগ হতেই ফেরেন মেয়ার্সও। ক্যারিবীয় শিবিরে এবারের আঘাত মেহেদী হাসান মিরাজের। মিরাজের এলবিডাব্লিউতে ৬৫ বলে ৪০ রান করা মেয়ার্স।
গতকাল দিন শেষে এমনটাই বলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট। উইকেটের ব্যাটিং সখ্য কাজে লাগিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোর টপকে যাওয়ার আশাও করেছে উইন্ডিজরা। কিন্তু স্বাগতিকদের স্পিন ঝড়ে সে লক্ষ্যে টিকে থাকতে পারেনি সফরকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৬২ ওভার শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ১৮৯ রান।
বার্তাবাজার/ভি.এস