তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরে এক যুবককে ছুরি মেরে খুন করা হয়েছে। খুন হওয়া ব্যক্তির নাম সাদেক আলী। যার আনুমানিক বয়স হবে ৩১ বছর। সাদেক আলী শেরপুর জেলার ঝিনাইগাতি থানার বাঁকাকোরা গ্রামের মোঃ শাহ আলমের ছেলে। সাদেক আলী ছিলেন পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি।
পুলিশের কাছ থেকে জানা যায়, সিনিয়র-জুনিয়র দ্বন্দে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। কাওসারের সঙ্গে সাদেকের দ্বন্দ বাঁধে সালাম না দেয়া নিয়ে। আর এর থেকেই খুন হয় সাদেক। কাওসারকে গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে গাজীপুর শহরের মধ্য ছায়াবিথি এলাকার একটি মুদি দোকানের সামনে সাদেকের সঙ্গে কাওসারের তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে কাওসার ধারালো অস্ত্র উঁচিয়ে সাদেককে ধাওয়া করে। এসময় সাদেকের গলায় আঘাত করলে আহত হন। স্থানীয়রা তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে এই খুনের ঘটনা ঘটেছে। সালাম না দেওয়ায় কাওসারের সঙ্গে সাদেকের দ্বন্দ্ব বেঁধেছিল। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
বার্তাবাজার/ভি.এস