সবাইকে অনুরোধ করবো হলে এসে ছবিটি দেখার জন্য: আসিফ নূর

আগামী ১৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘পাগলের মতো ভালোবাসি’। সিনেমাটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক আসিফ নূর, চিত্রনায়িকা অধরা খান ও সুমিত সেনগুপ্ত। সিক্স ডি প্রোডাকশনস প্রযোজিত সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন পরিচালক শাহীন সুমন।

চিত্রনায়ক আসিফ নূর বার্তা বাজারকে বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আশা নয় বিশ্বাস সিনেমার মন্দা সময় দর্শককে হলমুখী করবে ‘পাগলের মতো ভালোবাসি’। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। সবাইকে অনুরোধ করব সিনেমা হলে এসে ছবিটি দেখার জন্য।’আর আমার যারা ভক্ত আছেন তারা অবশ্যই হলে গিয়ে আমার অভিনীত ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিটি দেখবেন।

চিত্রনায়িকা অধরা খান বার্তা বাজারকে বলেন, এটা আমার প্রথম ছবি। আমার প্রথম ছবি নিয়ে আগ্রহটা অনেক বেশি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই ছবিটি খুব ভালোভাবে হলে চলে। দীর্ঘ পাঁচ বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে ছবিটি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর