বিদেশিদের কুয়েতে প্রবেশ বন্ধ!

আগামী ২ সপ্তাহের জন্য পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশ বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। সনদ নিয়ে গিয়েও যাত্রীদের মধ্যে বেশ কয়েকজনের শরীরে করোনার নতুন স্ট্রেন ধরা পড়ায় এ সিদ্ধান্ত নেয় কুয়েতি সরকার।

গত বুধবার কুয়েতের মন্ত্রিপরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে বৃহস্পতিবার এটি গণবিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়। দেশটির সিভিল এভিয়েশনও এই বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার নতুন স্ট্রেন ধরা পড়ায় আগামী রোববার থেকে শুরু করে দুই সপ্তাহ কুয়েতে নিজস্ব নাগরিক ও তাদের নিকটাত্মীয় এবং নিবন্ধিত গৃহকর্মী ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। কোনো বিদেশি নাগরিকদের এই সময়ের জন্য কুয়েতে প্রবশে করতে দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশসহ অন্যান্য কয়েকটি দেশের নামও উল্লেখ করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছে কুয়েতি গণমাধ্যম আল আল রাই ও আল আনবা (জাতীয় দৈনিক)।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর