সু চির প্রধান সহযোগী গ্রেফতার

রাষ্ট্রদ্রোহের অভিযোগে অং সান সু চির অন্যতম সহযোগী উইন হাতেইনকে গ্রেফতার করেছে মিয়ানমারের সেনাবাহিনী। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ভোরে তার বোনের বাসা থেকে গ্রেফতার করা হয়।

উইন হাতেইনকে সু চির ডান হাত হিসেবেও বিবেচিত। সু চিকে গ্রেফতারের পর নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকির মধ্যেই নতুন করে এই শীর্ষ রাজনীতিককে আটক করেছে সেনাবাহিনীর দল।

সু চির দল এনলডি জানান, ইয়াঙ্গুনে তার বোনের বাসায় রাত্রিযাপন করছিলেন। ওখান থেকেই তাকে ধরে নাইপিদোর পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। ৭৯ বছর বয়সী সু চির এই সহযোগীকে এর আগেও দীর্ঘ সময় কারাগারে কাটাতে হয়।

গ্রেফতারের আগে এক গণমাধ্যমকে তিনি বলেছিলেন, সামরিক অভ্যুত্থান কোনো জ্ঞানসম্পন্ন কাজ নয়, সামরিক শাসনে দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নেওয়া হবে, এর বিরুদ্ধে জনতাকে প্রতিরোধ গড়ে তোলা এখনই সময়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর