মুক্তি পেলো বাংলা রোমান্টিক নাটক ‘ক্যাট ফাইট’

বৃহস্পতিবার রাতে সাউন্ডটেক এ মুক্তি পায় বাংলা রোমান্টিক নাটক ‘ক্যাট ফাইট’। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ।

নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল ,রাশেদ এমরান ,মোঃ সাজিদ ,মেরিন লরিন ও মিশকাতুল জান্নাত জেমিন প্রমুখ।

নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ বার্তা বাজারকে জানান, আমি আমার এই নাটকটি একটু আলাদাভাবে করেছি। বন্ধুত্ব থেকে প্রেম আর অবশেষে যা হলো দেখতে হলে অবশ্যই আপনাদের নাটকটি দেখতে হবে।

অভিনেতা ফারহান আহমেদ জোভান বার্তা বাজারকে জানান, এই নাটকটি করে আমি খুব আনন্দ পেয়েছি। তাই আমার যারা ভক্ত আছেন তারা অবশ্যই নাটকটি দেখবেন। আপনারা নাটকটি দেখলেই সার্থকতা বাড়বে।

অভিনেত্রী কেয়া পায়েল বার্তা বাজারকে জানান, জোভান ভাইয়ার সাথে আমার জুটি খুব ভালো ছিলো। আমাদের প্রেমের মধ্যে সব কিছু ছিলো। আশা করি দর্শকদের খুব ভালো লাগবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর