কক্সবাজারে ১১৬ লিটার চোলাই মদসহ সাত নারী আটক

কক্সবাজারে পৃথক অভিযানে ১১৬ লিটার চোলাই মদসহ ৭ নারী মাদক পাচারকারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার সদর থানার লিংক রোড ও রামু মহাসড়কে অভিযান চালিয়ে এসব মাদকসহ তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার ডিএনসি’র সহকারী পরিচালক সৌমেন মন্ডল।

তিনি জানান, সকাল ৭টায় সদর উপজেলার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে বান্দরবান উপজেলার নাইক্যংছড়ি বাইশারি এলাকার মংপ্রু মারমার স্ত্রী মাওয়াই মারমা, শহরের টেকপাড়া এলাকার মৃত চমা রাখাইনের মেয়ে উমি রাখাইন, রাঙ্গামাটি কাউখালী থানার প্যারাইজ পাড়ার মৃত উখ্যামং মারমার মেয়ে অংমাচিং মারমাকে ৫৬ লিটার চোলাই মদসহ আটক করা হয়।

অপরদিকে, ঘন্টার ব্যবধানে রামু উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তি নগর এলাকার মৃত আবু তাহেরের স্ত্রী বলুয়ারা ও বান্দরবান উপজেলার লামা থানার আজিজ নগর এলাকার আবদুল মোতালেবের স্ত্রী সুফিয়া বেগম, একই এলাকার সৈয়দ আহম্মদের স্ত্রী ছালমা ও মৃত আবুল হোসেনের স্ত্রী আছিয়া বেগমকে ৬০ লিটার চোলাই মদসহ আটক করা হয়।

এই ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করে ধৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএনসি’র এই কর্মকর্তা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর