খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

রাজধানীর খিলগাঁও এলাকায় এক তেলের লড়ির ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ওই আরোহীর নাম নাফিউল ইসলাম নাফিজ (১৪)।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। নাফিজ বনশ্রী মডেল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। সে তার বড় ভাইয়ের সাথে ৮২ দক্ষিণ বনশ্রী এলাকায় বসবাস করত। তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়।

এ ঘটনার ব্যাপারে নাফিজের ভাই শুভ জানান, নাফিজকে নিয়ে সাজ্জাদ মোটর সাইকেলে তেল আনতে খিলগাঁওয়ের ত্রিমোহনী ব্রিজ সংলগ্ন তেলের পাম্পে যান। সেখানে একটি তেলের লড়ি ঘোরানোর সময় তাদের মোটর সাইকেলে ধাক্কা দিলে তারা দুজনেই ছিটকে পড়ে যায়। এতে সাজ্জাদ কিছুটিা আঘাত পেলেও নাফিজ গুরুত্বর ভাবে আহত হয়।

স্থানীয়রা নাফিজকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার শরীরের অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনা ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর