গবাদিপশুর উকুন নাশক মাথায় দিয়ে মা’সহ দুই মেয়ে হাসপাতালে

কুড়িগ্রামের উলিপুরে গবাদিপশুর উকুননাশক মাথায় দিয়ে মা ও দুই মেয়ে গুরুতর অসুস্থ্য হয়েছেন। অসুস্থ্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে । বৃহস্পতিবার (৪ ফেব্রয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের কাশির খামার এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চদ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতদের স্বজনরা জানান, দু’দিন আগে ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী হালিমা বেগম (৪০) ফেরিওয়ালার কাছ থেকে গবাদিপশুর উকুননাশক (ওষুধ) কিনে নেন। এরপর নিজ ও তার দুই মেয়ে নার্গিস বেগম (১৮) এবং লাইজু বেগম (১১) সেই উকুন নাশক মাথায় ব্যবহার করের। কিছুক্ষণ পর তাদের বমি হতে থাকে। তাদের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে স্বজনরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

হাসপাতাল সূত্র জানায়, কর্তব্যরত চিকিৎসক আহত নার্গিস ও লাইজু বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠালেও এবং হালিমার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডা. সুভাষ চদ্র সরকার জানান, আহতদের বমি ও মাথা ঘোরা ভাব থাকায় তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। হালিমা বেগম হাসপাতাল ভর্তি থাকলেও তার অবস্থা অস্থিছিল রয়েছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. আব্দুল আজিজ প্রধান বলেন, গবাদিপশুর ওষুধ মানুষের ব্যবহারের জন্য নয়। এই ওষুধ ব্যবহারের ফল মানুষের শরীর বড় ধরনের ক্ষতি হতে পারে।

সুজন মোহন্ত/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর