মেহেরপুরে ১৩ বোতল ফেন্সিডিল ২৭ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৪ হাজার ২০০ টাকাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। ডিবি পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু ও এ এস আই আহসান হাবিবের নেতৃত্বে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার বামুন্দি ক্যাম্প পাড়া এলাকা থেকে ২ জন ও রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কল্যাণপুর মন্ডল পাড়া এলাকা থেকে ১ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বামুন্দি পশ্চিম পাড়ার মৃত রবগুল হোসেনের ছেলে গোলাম জাকারিয়া আওয়াল(৫০) উপজেলার তেরাইল বাগানপাড়ার মৃত দলিম হোসেনের ছেলে মিলন হোসেন (৩০) ও উপজেলার কল্যাণপুর মন্ডলপাড়ার কলিম উদ্দিনের ছেলে কবিরুল ইসলাম (৪৭)
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি জুলফিকার আলী ‘বার্তা বাজার’ কে জানান,মেহেরপুর গাংনী উপজেলার বামুন্দি এলাকা থেকে ২৭ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৪,২০০/- টাকাসহ দুইজনকে এবং কল্যাণপুর এলাকা থেকে ১৩ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়।
তিনি আরো জানান ওই এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু ও এ এস আই আহসান হাবীব অভিযান চালিয়ে তাদের আটক করে, আটক ৩ জনের মধ্যে ,গোলাম জাকারিয়া আউয়ালের নামে পাঁচটি মাদক মামলা চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হচ্ছে।
মাসুদ রানা/বার্তাবাজার/এসজে