ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার

নারায়ণগঞ্জে এক চলন্ত ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন লাইনের পাগলায় নন্দলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত চালকের নাম আব্দুল জলিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রাইভেটকার চলার এক পর্যায়ে নন্দলালপুর রেললাইনের ওপর উঠে গেলে ঢাকাগামী চলন্ত ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। প্রাইভেটকারের চালককে স্থানীয়রা উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যায়।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায় কিন্তু এতে কেউ হতাহত হয়নি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর