প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান (Essa Yousef Essa Alduhailan)-এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক উপস্থিত ছিলেন।
বৈঠকে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের স্বল্পতম সময়ে ভিসা প্রসেসিং ও স্মার্ট কার্ড প্রদান, ন্যুনতম অভিবাসন ব্যয়ে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান এবং রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অসাধু
মধ্যসত্বভোগীদের দৌরাত্ম প্রতিরোধ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে সৌদি আরবে বৈদেশিক কর্মসংস্থান ও কর্মীকল্যাণ ব্যবস্থাপনা আরো উন্নত করা-সহ বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান ও করণীয় বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সৌদি দূতাবাসের মধ্যে নিয়মিতভাবে প্রতি মাসে একটি সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠককালে মন্ত্রী বলেন, সরকার সুষ্ঠু শ্রম অভিবাসন নিশ্চিত করতে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মীর যোগান দিতে আন্তর্জাতিক মানের বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র-সহ আরো ১০০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম প্রধান দেশ। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। বৈঠকে তিনি বাংলাদেশি কর্মীদের প্রশংসা করেন। তারা যেন ঝামেলাবিহীনভাবে সৌদি।
বার্তাবাজার/এসজে