পাংশায় সিফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীর পাংশা সরকারী কলেজের মেধাবী ছাত্র মোঃ সাজিদুর রহমান ( সিফাত) এর নির্মম হত্যাকান্ডের বিচারের দাবীতে ৪ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১২ টায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের আয়োজনে হাবাসপুর ইউপির কাচারী পাড়াগ্রামে প্রায় তিন হাজার লোক মানব বন্ধনে উপস্থিত ছিলেন। এসময় সিফাত এর সহপাঠী বাল্য বন্ধু, পরিবারের সদস্য, এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সবার একটাই দাবী ছিল সিফাত হত্যা কান্ডে জরিত সকল চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি কার্যকরের।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন সিফাত এর মামা, আঃ সালাম বিশ্বাস, মোঃ সফি বিশ্বাস, সিফাত এর বাবা মোঃ রফিক, মা সাবানা বেগম , পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মস্তফা মাহমুদ হেনা মুন্সি, অনুষ্ঠান সজ্ঞালন করেন নূর নবী মুন্সী।
পরিবারের দাবি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এই নির্মম হত্যা কান্ডের বিচার দ্রুত সময়ে করবেন। দ্রুত বিচার নিশ্চিত করতে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন পরিবারের সদস্যরা।

উল্লেখ্য ১২ জানুয়ারী স্থানীয় সন্ত্রাসীরা মেধাবী ছাত্র সিফাত কে গুরতর আঘাত করে। ১৩ ই জানুয়ারী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন সিফাত। ১৫ ই জানুয়ারী পাংশা মডেল থানায় ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। পুলিশ গ্রেফতার করেছে ২ জন আসামীকে।

মেহেদী হাসান রাজু/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর