সিরাজগঞ্জের দু’জন পাচ্ছেন একুশে পদক

ভাষা আন্দোলন, শিল্পকলা, মুক্তিযুদ্ধ, গবেষণা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য একুশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক ২০২১। এর মধ্যে সিরাজগঞ্জের দু’জন মরণোত্তর পুরস্কার পাচ্ছেন।

জাতীয় ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২১ ব্যক্তিকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (অনুষ্ঠান) অসীম কুমারদে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নাম ঘোষণা করা হয়।

এতে বলা হয়, সরকার বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০২১ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ স্বীকৃতিতে সিরাজগঞ্জ থেকে ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য স্থান পেয়েছে মোহাতার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার) এবং মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা ইসাবেলা মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন।

এম এ মালেক/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর