বাংলাদেশ সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২১ বিশিষ্ট নাগরিককে ২০২১ সালের একুশে পদক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব অসীম কুমার দে স্বাক্ষরিত এক স্মারকে এই তথ্য জানানো হয়েছে।
এবছর একুশে পদক প্রাপ্তরা হলেন- ভাষা আন্দোলনে মরহুম শামছুল হক (মরণোত্তর), মরহুম মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার) (মরণোত্তর), এবং মরহুম আফসার উদ্দিন (মরণোত্তর)। শিল্পকলা বিভাগে অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ এবং সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম), (সঙ্গীত) বেগম পাপিয়া সরোয়ার, চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দিন জাকী, নাটকে আহমেদ ইকবাল হায়দার, আবৃত্তিতে ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং আলোকচিত্রে পাভেল রহমান।
এছাড়া মুক্তিযুদ্ধে ফজলুল রহমান খান ফারুক, গোলাম হাসনায়েন এবং বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর)। গবেষণায় ড. সমীর কুমার সাহা, সাংবাদিকতায় অজয় দাসগুপ্ত, শিক্ষায় বেগম মাহফুজা খানম, সমাজসেবায় প্রফেসর কাজী কামরুজ্জামান, অর্থনীতিতে ড. মির্জা আব্দুল জলিল।
এদিকে ভাষা এবং সাহিত্যে এই সম্মাননা পেয়েছেন বুলবুল চৌধুরী, কবি কাজী রোজী এবং গোলাম মুরশিদ।
বার্তাবাজার/ই.এইচ.এম