যশোরের কেন্দ্রীয় কারাগারের ব্যারাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়টি ঘর পুড়ে গেছে।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, আগুন লাগার সাথে সাথেই আমি ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম জানান, ছয়টি ঘরে আগুন লাগে। এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত সোয়া ৮টার দিকে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান কেন্দ্রীয় কারাগারে যান এবং আগুন নেভানোর কাজ তদারকি করেন।
বার্তাবাজার/ই.এইচ.এম