দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

দিনাজপুরের সদর উপজেলার বটতলী এলাকায় এক ট্রাকের ধাক্কায় অটোরিকশার আরোহী ও তার শিশুকন্যা নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অটোচালক আহত হন। কিন্তু অটোচালকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। নিহত শিল্পী বেগম (৩৫) উপজেলা সদরের চাঁদগঞ্জ গ্রামের রেজাউলের স্ত্রী ও সুয়ামণি (৪) তার মেয়ে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, আজ বিকেলে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বটতলী এলাকায় একটি ট্রাকের ধাক্কায় অটোআরোহী শিল্পী বেগম ও শিশুকন্যা সুয়ামণি ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় গুরুতর আহত অটোচালককে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর