মোহাম্মদপুর বস্তিতে আগুন

মোহাম্মদপুরের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে গিয়েছেন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো জানা যায়নি। এ ছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, বস্তিতে আগুন লাগার সংবাদ পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো পৌছিয়েছে। তারা এখন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে তিনি জানান।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর