কালীগঞ্জ পৌছেঁছে সাড়ে ৯ হাজার করোনা ভ্যাকসিনের ডোজ

ঝিনাইদহের কালীগঞ্জ হাসপাতালে মহামারী করোনার ভ্যাকসিন পৌচেছে। বৃহস্পতিবার দুপুরে ভ্যাকসিন ও ১ কোটি টাকা মূল্যের আধুনিক জি এক্সপার্ট মেশিন বুঝে নিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।

সেই সাথে প্রধান অতিথি সাংসদ আনোয়ারুল আজিম আনার হাসপাতালটির নবনির্মিত গ্যারেজ ও প্রধান ফটকের উদ্বোধন করেন। এ সময় খুলনা বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক রাশিদা সুলতানা, ঝিনাইদহ জেলা সিভিল সার্জন সেলিনা সুলতানা, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামিমা শিরিন লুবনা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুন কুমার দাস ও হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য গোলাম রসুলসহ গনমাধ্যমকর্মীরা তখন উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামিমা শিরিন লুবনা জানান, ইতোমধ্যে তাদের হাতে ৯’শ ৫৬ ভায়াল করোনা ভ্যাকসিন পৌচেছে। প্রতি ভায়াল ভ্যাকসিন থেকে মোট ১০ জনকে দেয়া যাবে। সেই হিসাবে মোট ৯ হাজার ৫’শ ৬০ ডোজ ভ্যাকসিন হবে। করোনা ভ্যাকসিনসহ সরকারীভাবে পাওয়া প্রায় ১ কোটি টাকা মূল্যের জি এক্সপার্ট মেশিন বুঝ করে নেয়া হয়েছে।

এ সময় প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ হাসপাতালে নবনির্মিত গ্যারেজ,হাসপাতালের মুলফটকের উদ্বোধন করেন। জি এক্সপার্ট মেশিনের মাধ্যমেই করোনা ভাইরাস শনাক্তকরনসহ শরীরের গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্নয় সম্ভব বলে তিনি যোগ করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর