অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ের পর এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। আগামীকাল ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে দুইদল।
প্রথম টেস্টের ভারতীয় একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসতে যাচ্ছে। একাদশে ফিরছেন দলের অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলে দেশে ফিরে এসেছিলেন তিনি।
ইনজুরির কারণে এই সিরিজে দেখা যাবে না ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। তার জায়গায় দেখা যাবে ওয়াশিংটন সুন্দরকে। প্রথম টেস্টে অভিষেক হতে পারে স্পিনার অক্ষর প্যাটেলের।
রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে দলের স্পিন বিভাগ সামলানোর দায়িত্বে দেখা যেতে পারে তাকে। এদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ। বুমরাহর সঙ্গে একাদশে দেখা যাবে অস্ট্রেলিয়ায় সফল মোহাম্মদ সিরাজকে।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
বার্তাবাজার/এস.জি