ধামইরহাটে পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

নওগাঁর ধামইরহাটে হাড়ি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মানিন্তক মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন মর্মান্তিক ঘটনায় ওই এলাকায় চলছে শোকের ছায়া। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের দারকা দিঘীর পাশে হাড়ি পুকুরে এই ঘটনা ঘটে।

শিশু দু’টির নাম মো. মাহফুজার রহমান শয়ন (৮) ও মো. আলিফ শেখ (৯)। মাহফুজার রহমান শয়ন উপজেলার ওই দারকা দিঘী এলাকার মো. আরিফ হোসেনের ছেলে ও আলিফ শেখ পাশ্ববর্তী পত্নীতলা উপজেলার গগনপুর এলাকার মো. সাইফুল্লা শেখের ছেলে।

স্থানীয়রা জানান, ওইদিন দুপুরে পরিবারের সদস্যদের চোখ আড়াল করে শিশু মাহফুজার রহমান ও আলিফ শেখ সহ কয়েকজন বাড়ির পাশে
হাড়ি পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে দুরন্তপনায় মগ্ন হয়ে ওই পুকুরে মাছের খাবার দেওয়ার একটি ড্রামে করে পুকুরের মাঝখানে যায়। পরে ওই ড্রামে পানি ভরতি হয়ে ড্রামটি ডুবে গেলে তারা সবাই পানিতে লাফ দিলে তার দুজন পানিতে তলিয়ে যায়। পরে তাদের দু’জনকে উদ্ধার করে পত্নীতলাস্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তারা মারা যান।

উল্লেখ্য, আলিফ শেখ নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রেজুয়ান আলম/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর