ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেন, ইরান প্রতিরক্ষায় শক্তিশালী দেশে হিসেবে বিশ্বের পঞ্চম।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দেশের সিটি ও ভিলেজ কাউন্সিলগুলোর ৩৯তম জাতীয় সম্মেলনে তিনি এমন তথ্য জানান।
তিনি বলেন, ইসলামের বিপ্লবের পর ইরান বিজ্ঞান ও প্রতিরক্ষাসহ নানা ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গিয়েছে। তরুণদের প্রতিভা কাজে লাগিয়ে দেশ আজ এমন অবস্তানে আসতে পেরেছে।
ইরানে ক্ষেপণাস্ত্র তৈরি, স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণের সাফল্যের কথা উল্লেখ করে কলিবফ বলেন, আমরা অ্যারোস্পেস খাতে এখন ওই সব দেশের কাতারে রয়েছি যারা স্যাটেলাইট তৈরি থেকে শুরু করে কক্ষপথে তা স্থাপন পর্যন্ত সব কাজ নিজেরাই করতে পারে। বৈজ্ঞানিক ও কারিগরি ক্ষেত্রে এই সক্ষমতা পুরোপুরি অর্জন করেছে ইরান।
মোহাম্মাদ বাকের কলিবফ বলেন, ইরান বিভিন্ন ধরণের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করে এই শিল্পকে স্বনির্ভর করে তুলেছে। এখন সকল জিনিস দেশীয় প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। ক্ষেপণাস্ত্র শিল্পের জ্ঞান-প্রযুক্তি এবং এর ব্যবস্থাপনার সবই ইরানিদের নিজস্ব বলে জানান তিনি।
বার্তাবাজার/ই.এইচ.এম