পর্যবেক্ষণে সাকিব, তৃতীয় দিন মাঠে নামা নিয়ে শঙ্কা

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। সেই ম্যাচে আর মাঠে নামেননি তিনি। চোট কাটিয়ে উইন্ডিজদের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামেন সাকিব।

ম্যাচের দ্বিতীয় দিন ফিল্ডিংয়ে অস্বস্তি অনুভব করেন সাকিব। দ্বিতীয় দিনের খেলা শেষ করার আগে মাঠে ছাড়েন তিনি। আগামীকাল তৃতীয় দিন সাকিব মাঠে নামতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। সাকিবের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

এ প্রসঙ্গে দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বলেন, কিছুটা অস্বস্তি থাকায় সাকিব ফিল্ডিং ছেড়ে উঠে এসেছিল। তাকে ফিজিওর তত্ত্বাবধানে রাখা হয়েছে। সকাল পর্যন্ত অপেক্ষা করে এরপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, চট্টগ্রাম টেস্টে ৩৫৫ রানে এগিয়ে আছে বাংলাদেশ দল। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরি করেন। অন্যদিকে বল হাতে মোস্তাফিজুর রহমান দুটি উইকেট শিকার করেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর