ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ফের মাঠে নামছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলে দেশে ফিরেছিলেন তিনি। ভারতের টেস্ট জার্সিতে ফের মাঠে নামতে যাচ্ছেন কোহলি।
কোহলি ফিরলেও ইংল্যান্ড দলের আলোচনার বিষয় এখন চেতেশ্বর পূজারা। লম্বা ইনিংস খেলার ক্ষমতা রাখা পূজারাকে নিয়েই ভয় জো রুটদের। তাকে দ্রুত সাঝঘরে পাঠানোর লক্ষ্য তাদের।
এ প্রসঙ্গে ইংলিশ অধিনায়ক রুট বলেন, আমার মনে হয়ে পূজারা অসাধারণ ক্রিকেটার। আমরা জানি ও কত বড় ক্রিকেটার। ওর বিরুদ্ধে খেলা বেশ কঠিন হবে।
ভারত সফরের আগে শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড। সেই সিরিজে রুট ডাবল সেঞ্চুরি ও ১৮৬ রানের ইনিংস খেলেন। স্পিনের বিরুদ্ধে ভারতে রুট কি করেন সেটাই দেখার পালা।
ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে নিজের পরিকল্পনা জানিয়েছেন রুট। তিনি বলেন, আমি আক্রমণাত্মক বা রক্ষণাত্মক খেলার কথা ভাবছি না। বল যেমন হবে সে অনুযায়ীই খেলব। ক্রিজে কিছুক্ষণ থাকতে পারলে আমি বড় রান করবই।
বার্তাবাজার/এস.জি