চসিক নির্বাচনে বিজয়ীদের শপথ ১১ ফেব্রুয়ারী

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ১১ ফেব্রুয়ারী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, চসিকের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান আগামী ১১ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ওসমানি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সেদিন মেয়রকে ভার্চুয়ালি গণভবন থেকে প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করাবেন। অন্যদিকে কাউন্সিলরদের শপথ পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী।

উল্লেখ্য, ২৭ জানুয়ারি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৪ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৪০ জন নির্বাচিত হন।

চসিকের ৩১ নং ওয়ার্ডের প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুর কারণে উক্ত ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদের ভোট গ্রহন স্থগিত করা হয় এবং পরে ২৮ ফেব্রুয়ারী ভোট গ্রহনের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর