কলাপাড়ায় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন বিতরনে অনিয়মের অভিযোগে মানববন্ধন

রপটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণের টিন বিতরনে অনিয়মের অভিযোগে সুবিধা বঞ্চিত দরিদ্র পরিবারের সদস্যরা মানববন্ধন পালন করেছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির এবং সংশ্লিস্ট এনজিও গুড নেইবারস্ বাংলাদেশ এর বিরুদ্ধে প্রকৃত ক্ষতিগ্রস্থদের নাম বাদ দিয়ে স্বচ্ছল পরিবারের মাঝে টিন বিতরনের তালিকা প্রস্তকরণের অভিযোগে এই মানববন্ধন পালন করেন।

এ বিষয়ে প্রতিকার পাওয়ার জন্য ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হক নিশ্চিত করে বলেন, চাকামইয়া ইউপি চেয়ারম্যান এবং এনজিও কর্মকর্তাদের ডেকে
জিজ্ঞাসা করা হয়। তবে এব্যাপারে কোন অনিয়ম হয়নি বলে বলে তারা আমাকে নিশ্চিত করেছেন। এবিষয়ে আরো স্বচ্ছতা নিশ্চিতে উভয় পক্ষকে নিয়ে বসা হবে বলে নির্বাহী কর্মকর্তা জানায়।

তবে ভুক্তভোগীদের দাবি, তারা ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ হওয়ায় পূর্নবাসনের জন্য ঘরের টিন প্রাপ্তির তালিকায় তাদের নাম অন্তর্ভূক্ত ছিলো।
আকষ্মিক তাদের নাম বাদ দিয়ে সামর্থবান পরিবারের মাঝে টিন বিতরণ কার্যক্রম শুরু করেছে। এর প্রতিবাদেই বঞ্চিতরা ফোঁসে উঠেছে।

এব্যাপারে অভিযুক্ত চাকামইয়া ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ত্রাণ বিতরণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত গুড নেইবারস্ এর কর্মকর্তা জেমস কিরণ একটি মিটিংএ আছে বলে জানায়।

আহম্মেদ পাশা তানভীর/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর