আগামী ১৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘পাগলের মতো ভালোবাসি’।সিনেমাটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক আসিফ নূর, চিত্রনায়িকা অধরা খান ও সুমিত সেনগুপ্ত।
সিক্স ডি প্রোডাকশনস প্রযোজিত সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন পরিচালক শাহীন সুমন। এর গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ। সংগীত পরিচালনায় শওকত আলী ইমন এবং আহমেদ হুমায়ুন।
প্রথম ছবি মুক্তি নিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে চিত্রনায়িকা অধরা খান বার্তা বাজারকে জানান, আমার খুব ভালো লাগছে যখন শুনেছি আমার প্রথম ছবি মুক্তি পাবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর হলে গিয়ে অবশ্যই ছবিটি দেখবেন।
চিত্রনায়ক আসিফ নূর বার্তা বাজারকে বলেন, পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। সবাইকে অনুরোধ করব সিনেমা হলে এসে ছবিটি দেখার জন্য। আপনারা এই ছবি হলে গিয়ে দেখলেই আমাদের প্রয়াস সার্থক হবে। আমার বিশ্বাস আপনারা নিরাশ হবেন না।
চিত্রনায়ক সুমিত সেনগুপ্ত বার্তা বাজারকে জানান, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তাই আমার যারা ভক্ত আছে তাদের বলছি আপনারা অবশ্যই হলে আসবেন আমার এই ছবিটি দেখতে।
বার্তাবাজার/এসজে