আনোয়ারার ডিএপিএফসিএল ক্যাজুয়াল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচনে অনিয়ম

দীর্ঘ ৫ বছর পর হতে যাচ্ছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়াস্থল ডিএপিএফসিএল-এ কর্মরত শ্রমিকদের সংগঠন জাতীয় শ্রমিকলীগের অন্তভূক্ত (ডিএপিএফসিএল ক্যাজুয়াল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন। নির্বাচনে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণের সময় নিধারণ থাকলেও নিধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ৫ বার দায়িত্বে থাকা সভাপতি পদে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ইসমাইল ফরম সংগ্রহ করে না দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, ডিএপিএফসিএল ক্যাজুয়াল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন ২০২১ পরিচালনার জন্য মো. জানে আলম চেয়ারম্যান, মো. ইলিয়াস (বাণিজ্যক) আহবায়ক, মো. ইলিয়াছ খান, মো. রমজান আলী, ফয়েজ আহমদ, মো. নাছির ও মো. জাহিদুল ইসলাম চৌধুরীকে সদস্য করে উপ-নির্বাচন পরিষদ গঠন করা হয়। এ কমিটির গত সোমবার ও বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণের নিধারিত সময়ে ১৯৬জন ভোটারের মধ্যে ১৭জন বিভিন্ন পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও নির্বাচন কমিশনের ক্ষোভের কারণে সভাপতি পদে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ইসমাইল নামে এক শ্রমিককে মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেয়নি বলে অভিযোগ উঠে।

সভাপতি পদে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ইসমাইল জানান, শ্রমিকদের অধিকার আদায়ের সংগঠন ক্যাজুয়াল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচনে ২০০৭ সালে প্রচার সম্পাদক, ২০০৯ সালে ক্রীড়া সম্পাদক, ২০১১ সালে সাংগঠনিক সম্পাদক, ২০১৩ সালে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছি। এছাড়া সর্বশেষ ২০১৪-১৬ সভাপতি পদে তিন ভোটে হারিয়েছি। এরপর থেকে আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ ৫ বছর পর আবারো নির্বাচন হতে যাচ্ছে। তিনি আরো জানান, নির্বাচন কমিশনের চেয়ারম্যানের কাছে গত সোমবার থেকে শুরু করে বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত গিয়েও মনোনয়ন ফরম নিতে পারেনি। কমিশনের কাছে একটি লিখিত অভিযোগ করি, কিন্ত কেউ এ অভিযোগটি গ্রহন করেনি। কেন অভিযোগ গ্রহন বা আমাকে ফরম দেওয়া যাবে না, জানতে চাইলে কমিশন বলেন স্থানীয় নেতাদের নির্দেশ আছে তোমাকে ফরম দেওয়া যাচ্ছে না। তুমি আমাদেরকে গালি দিয়েছ। সে জন্যই ফরম দেওয়া যাচ্ছে না।

যুগ্ম সম্পাদক পদে মনোনয়ন পাওয়া মোহাম্মদ হারুন বলেন, ইসমাইলকে ফরম নেওয়ার জন্য গিয়েছে আমি দেখিছি। কিন্তু কি কারণে তাকে ফরম নিতে দিলো না আমি জানি না। নাম প্রকাশের অনুচ্ছিক এক ভোটার জানান, দীর্ঘদিন এ সংগঠনের সাথে আমরা জড়িত। তখন থেকে ইসমাঈল আমাদের সাথে রয়েছে। আগেও কয়েকবার নির্বাচনে অংশ গ্রহণ করেছে। কিন্তু এবার কেন তাকে মনোনয়ন ফরম দিচ্ছে না তা আমরা জানিনা।

নির্বাচন পরিচালনা পরিষদের উপ চেয়ারম্যান মো. জানে আলম মুঠোফোনে বলেন, ইসমাঈল আমাদের সংগঠনের সদস্য। সে একটি জায়গায় এক ব্যক্তির নাম ধরে গালি দিয়েছে। সে জন্য ইসমাঈলকে ফরম দেওয়া যাবে না।

সুমন শাহ/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর