মহেশপুর পৌর নির্বাচন বিএনপি দলীয় মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

ঝিনাইদহের মহেশপুর পৌর নির্বাচনে বৃহস্পতিবার উপজেলা রিটানিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাইয়ের সময় বিএনপি দলীয় মেয়র প্রার্থী আমিরুল ইসলাম খান চুন্নুর হলফ নামায় আয়কর ফাইল না থাকায় তার মনোননয় পত্র বাতিল করা হয়েছে।

এসময় সংরক্ষিত ১নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী তহমিনার হলফ নামায় আয়কর ফাইল সহ কয়েকটি স্থানে ভূল থাকার কারণে তারও মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

উপজেলা রিটানিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীল ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আল ইমরান জানান, মেয়র প্রার্থী আমিরুল ইসলাম খান চুন্নুর মনোনয়ন পত্রের হলফ নামায় আয়কর ফাইল না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপর দিকে সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী তহমিনা খাতুনের একই ভুল ও শিক্ষাগত স্থানে ভুল থাকার কারণে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

তবে জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে আপিল করার সুযোগ রয়েছে। উপজেলা রিটানিং অফিসারের কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত সকল মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় মনোনয়ন পত্র যাচায় বাছায়ের কাজ।

আজাদ/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর